
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যমানের ০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, ০৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন —
মোঃ মোকতার হোসেন (৩০), পিতা- মৃত গোলাম রসুল, সাং- বিয়াবটতল, আমানগন্ডা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
তদন্তে জানা যায়, মোকতার হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।
উদ্ধারকৃত মাদকসহ তাকে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানায়, “মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া”, যা তরুণ সমাজকে ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে —
👉 “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।”